Sonam Wangchuk | ককরোচদের সমর্থন, লাদাখের দাবিতে কেন্দ্রকে ২ অক্টোবরের ডেডলাইন ওয়াংচুকের!

Sunday, September 27 2026, 1:58 pm
Sonam Wangchuk | ককরোচদের সমর্থন, লাদাখের দাবিতে কেন্দ্রকে ২ অক্টোবরের ডেডলাইন ওয়াংচুকের!
highlightKey Highlights

লাদাখের দাবির প্রেক্ষিতে সরকারকে ফের চূড়ান্ত সময়সীমা দিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক।


লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে ফের সরব সোনম ওয়াংচুক। সম্প্রতি দিল্লিতে এই প্রসঙ্গে বলতে গিয়ে সোনম বলেন, “এখনও পর্যন্ত এই বিষয়ে খুব সামান্যই অগ্রগতি হয়েছে। সরকার কি এই ধারণা নিয়ে এগোচ্ছে যে গণতান্ত্রিক কাঠামো কখনোই প্রতিষ্ঠিত হবে না এবং সেই ভিত্তির ওপরই কি তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে?” সোনমের স্পষ্ট বার্তা, “সরকার ২ অক্টোবরের মধ্যে কোনও সিদ্ধান্ত না নিলে শান্তিপূর্ণ প্রতিবাদ ও আন্দোলনের পথে নামব আমরা।” মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের জেরে ২রা অক্টোবর রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তাঁদের সেই আন্দোলনকে সমর্থন জানালেন সোনম।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File